x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কুষ্টিয়া ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নিজস্ব প্রতিনিধি | Bnc News 

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে আদালত এই পরোয়ানা জারি করেন।

এর আগে গত ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়। জেলা প্রশাসকের বিরুদ্ধে ‘২০ থেকে ৩০ কোটি টাকা’ ব্যয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

নোটিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক ওই পদে বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। পরবর্তীতে এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তিনি যদি এই অভিযোগ করে থাকেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে হবে। অন্যথায় তার বক্তব্যকে ভিত্তিহীন হিসেবে বিবেচনা করা হবে।

আইনজীবী আব্দুল মজিদ Bnc News-কে জানান, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তিনি বলেন, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ উত্থাপন করলে তার পক্ষে যথাযথ প্রমাণ থাকা জরুরি।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন